যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার আব্দুর রহিমের স্ত্রী  স্মৃতি খাতুন (৩০) ও সবুজ হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  আহতের স্বজনরা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে বারান্দীপাড়া সরদারপাড়ায় আবু তালেবের ছেলে আল আমিন হামলা চালিয়ে স্মৃতিকে ছুরিকাঘাত ও শারমিনকে বেধড়ক মারধরে জখম করে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত স্মৃতির বাম হাতের কব্জির ওপর ছুরিকাঘাত ও শারমিনের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?
বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?

প্রথম ওয়ানডেতে পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে ২৫০ রান তোলার আগেই ধামে শ্রীলঙ্কার ইনিংস। কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে বলা চলে টাইগারদের Read more

কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত বহাল থাকলে আ.লীগ উপকৃত হবে: রাশেদ
এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত বহাল থাকলে আ.লীগ উপকৃত হবে: রাশেদ

জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসে আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তা বহাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন