কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন তিনি। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন আফ্রিদি। এরপরই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন একাধিক কনটেন্ট ক্রিয়েটর। তাদেরই একজন স্বপন। সামাজিক যোগযোগ মাধ্যমে লাগাতার স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন তৌহিদ আফ্রিদির অপকর্মের কথা। সর্বশেষ সোমবার (২৫ আগস্ট) স্বপন তার ভেরিফায়েড ফেসবুকে জানান মামলা করার কথা। লেখেন, আমি মামলা করার কথা ভাবছি । ভালো একজন উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে। আমার কান্নায় এদের মন গলেনি তখন।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারের পর রাতেই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

টেস্ট অধিনায়কত্বও ছাড়ছেন শান্ত!
টেস্ট অধিনায়কত্বও ছাড়ছেন শান্ত!

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই তিনি আর Read more

জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন

জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক Read more

এসএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি
এসএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রুম সার্ভিস অ্যাটেনডেন্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল
ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। আজ ্শনিবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন