লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের নাগরিককেই হত্যা করেছে ইসরায়েলের সেনারা। ভুলবশত তাদের গোলাই আছড়ে পড়ে দেশের ভূখণ্ডে। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন ওফার মস্কোভিৎস নামের ৬০ বছর বয়সী এক ইসরায়েলি।ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইজরায়েলের মিসগাভ আম এলাকায় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তিনি ইসরায়েলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন। তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে।ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই ‘ভুল’ ধরা পড়েছে।প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পরে লেবাননে নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এতে দেশটিতে প্রায় হাজারখানেক মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও অধিক মানুষ।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে Read more

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ
শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট Read more

ম্যানেজার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
ম্যানেজার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল
ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। আজ ্শনিবার (১৯ Read more

আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে
আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে Read more

পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭
পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন