এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে এ ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে আফঈদা খন্দকার, মোসাম্মত সাগরিকাদের ‘এ’ গ্রুপে পড়েছে ভিয়েতনাম, শক্তিশালী চীন এবং স্বাগতিক থাইল্যান্ড।ফিফা উইমেনস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪। তাদের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনাম (৩৭), যারা বাংলাদেশ থেকে ৬৭ ধাপ এগিয়ে। এরপর গ্রুপে যোগ হয় ২০০৬ সালের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন চীন (১৬)। স্বাগতিক থাইল্যান্ডও (৫৩) এই গ্রুপে রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সিনিয়র জাতীয় নারী ফুটবল দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে বড় ব্যবধানে হেরেছিল।আগামী ২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা চারটি দল আগামী বছর সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে।অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপিংগ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ Read more

আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন
আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন

জীবনের প্রত্যেকটি ধাপে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। এই মানুষগুলো শুভাকাঙ্ক্ষী, মঙ্গল প্রত্যাশী। তাদের ছোট ছোট সহযোগিতায় জীবন সুন্দর Read more

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই দুই সিরিজকে সামনে Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন