পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের প্রথমবারের মতো তাপমাত্রা নেমে এসেছে আটের ঘরে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে হালকা কুয়াশা আর শীতল বাতাসে দিন শুরু করেছে জেলার মানুষ। সকাল ৬টায় তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা, আর সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াসে, যা আজ দেশের সর্বনিম্ন।বুধবার একই সময় তাপমাত্রা কিছুটা বেশি ছিল। সকাল ৬টায় ১০ দশমিক ৭ এবং সকাল ৯টায় ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল তুলনামূলক উষ্ণ বিকাল ৩টায় ২৮ দশমিক ২ ডিগ্রী, যা আগের দিনের চেয়ে এক ডিগ্রী বেশি।সকালে হালকা কুয়াশার কারণে সূর্যের উত্তাপ তুলনামূলক কম ছিল। তবে ৮টার পর থেকেই রোদের দেখা মেলে। গতকাল দুপুরের দিকে রোদের উষ্ণতায় আবহাওয়া আরামদায়ক ছিল। তবে বিকেলে হিমেল বাতাস থাকায় তাপমাত্রা নেমে আসে।এদিকে নদী থেকে বালু-পাথর উত্তোলনকারী শ্রমিকদের জন্য ভোরের সময়টা বেশি কষ্টকর হয়ে উঠেছে। শীতের কামড়ে কাজ শুরুর শুরুতেই হাত-পা অবশ হয়ে আসে। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, শ্রমিকরা কাজে গতি ফেরাতে পারেন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, “এই মৌসুমে এবারই প্রথম তাপমাত্রা আটের ঘরে নামল। জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ সক্রিয় আছে। তবে নিয়মিত সূর্যের দেখা মিলায় দিনের বেলা আবহাওয়া অনেকটা উষ্ণ রয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি

লেবাননে পৃথক ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে Read more

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

ভারতে মন্দিরে পদদলিত ১২ জনের প্রাণহানি
ভারতে মন্দিরে পদদলিত ১২ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয় ১২ জনের প্রাণহানি ঘটেছে। যাদের বেশিরভাগ নারী ও শিশু। শনিবার (০১ নভেম্বর) সকালে Read more

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পাওয়ার পরও বাংলাদেশের Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন