চলতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। অভয়াশ্রমের অংশ হিসাবে তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ থাকার পর জেলেরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে গত ১ মে থেকে নদীতে নামেন মাছ ধরতে। কিন্তু নদীতে ইলিশতো দূরের কথা অন্য মাছও তুলনা মূলক কম পাওয়া যাচ্ছে।বর্তমানে রুপালী ইলিশের মৌসুম চললেও তেঁতুলিয়া ও লোহালিয়া নদীতে ইলিশের দেখা না পাওয়ায় দিনরাত নদীতে জাল ফেলেও জালে ইলিশ না পড়ায় ওই পেশার সাথে জড়িত প্রায় ২০ হাজার পরিবার চরম হতাশায় দিন কাটাচ্ছে। চিন্তা তাদের মাথায় ভর করছে কিভাবে মহাজন কিংবা দাদনদারদের দেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাউফলের প্রায় ২০ হাজার জেলে পরিবার ইলিশ ব্যবসার সাথে জড়িত। এবছর অনেক ইলিশ ধরা পড়বে বলে অধিকাংশ জেলে পরিবার দাদনদার, মহাজন, এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে এমনকি জমিজমা বন্ধক রেখে জাল-নৌকা প্রস্তুত করেছে। ওইসব জেলেরা আশায় বুক বেঁধে রয়েছে চলতি মৌসুমে গত বছরের লোকসান কাটিয়ে উঠতে পাড়বে। হাসি ফুটাবে পরিবার পরিজনদের মুখে। কিন্তু এখন ইলিশের ভরা মৌসুম চললেও এখন পর্যন্ত তেমন সংখ্যক ইলিশের দেখা মিলছে না জেলেদের জালে। স্থানীয় বাজারেও ইলিশ মিলছে না। আরৎদারদের কাছে যা কিছু আসে তাহাও ক্রয় ক্ষমতার বাইরে। ৬ থেকে ৯শ গ্রাম ওজনের ইলিশের কেজী ১১শ থেকে ১২শ টাকা। এক কেজী ওজনের সাইজের কেজী ১৫শ টাকা উপরে। উপজেলার মৎস্য বন্দর কালাইয়া মৎস আড়তের মালিক উজ্জল দাস, নাহিদ হোসেন মিরাজসহ একাধিক আরৎদার জানায়, এবার ইলিশের দেখা পাওয়া যাচ্ছেনা। এসময় জেলেরা দিনে ২/৩বার ট্রলারে ইলিশ মাছ নিয়ে আড়তে আসত। কিন্তু এবার সপ্তাহেও একবার ইালশের ট্রলার আসছে না। দু’চারটা যা মিলছে তার দামও প্রচুর।তেঁতুলিয়া নদী পাড়ের জেলে মো. আলী মাঝি জানান, চলতি ইলিশ মৌসুমের শুরুতেই নদীতে মাছ ধরার জন্য জাল ফেলার প্রস্তুতি নেয় তারা। মহাজন, আরতদারদের কাছ থেকে দাদন আবার কেউ কেউ জমিজমা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে, কেউবা এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা নিয়ে ইলিশের শিকারে নামছে। কিন্তু তেঁতুলিয়ার মোহনা ধুলিয়া, লোহালিয়া ও আগুনমূখা নদীতে জেলেরা জাল নৌকা নিয়ে দিন রাত পরিশ্রম করেও  ইলিশ পাচ্ছে না।তেঁতুলিয়া নদীর উপর নির্ভরশীল জেলে মাহবুব রহমান বলেন, রোদের প্রচন্ড এই তাপের মধ্যে নদীতে সারা দিন জাল ফেলে একটা দুইটা ঝাটকা ইলিশ পাই। মাছের যে দাম হয় তা দিয়ে পরিবার পরিজন নিয়ে একবেলা খাবার জোটেনা। তাই বিভিন্ন জনের থেকে ধারকর্য করে চলি। আশায় বুক বেঁেধ আবার নদীতে নামি যদি ভাগ্যে ইলিশের দেখা মিলে।চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রবীন জেলে বাদশা মাঝি বলেন, এক সময়ের উত্তাল তেঁতুলিয়া ইলিশে ছয়লাব ছিল। কিন্তু কিছু অসাধু জেলেরা অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারি জাল দিয়ে নির্বিচারে মাছের রেনু পোণা শিকার করছে। অপর দিকে নদীর বুকে স্থানীয় প্রভাবশালী ঝাড়া পেতে মাছ শিকারের কারনে নদীর গভীরতা কমে গিয়ে ইলিশের বিচরন নাই বললেই চলে। তিনি নদী থেকে অবৈধ জাল ও ঝাড়া পাতা বন্ধ করে নদী খননের দাবী জানান।বাউফল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নদীতে অনেক ডুবোচর রয়েছে। ডুবোচরের কারণে ইলিশ বিচরণ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। যেহেতু ইলিশ গভীর জলের মাছ তাই নদীতে বেশি পানি হলে ইলিশ সহজেই বিচরণ করতে পারবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি: আদালতে যে তথ্য দিলেন ফয়সালের স্ত্রী ও বান্ধবী
হাদিকে গুলি: আদালতে যে তথ্য দিলেন ফয়সালের স্ত্রী ও বান্ধবী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া Read more

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই

বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই। প্রার্থীদের অবশ্যই এসএসসি বা Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি দর্শনীয় স্থান পরিদর্শনকারী পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার Read more

প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন

ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার ২০২৫ পদক প্রদানের কয়েকদিন পর প্রতিক্রিয়া Read more

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন