বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে শুল্ক পুনর্বহালের শঙ্কা এবং ওপেক প্লাস জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের দুর্বল চাহিদা ও আমেরিকায় তেলের মজুত বেড়ে যাওয়ার তথ্য। খবর রয়টার্স।বৃহস্পতিবার (৩ জুলাই) লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ৬৮.৫৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমে হয়েছে ৬৬.৮৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৫৭ সেন্ট কম।তেলের দামে এই পতনের পেছনে মূলত দুটি বিষয় কাজ করছে- এক, ৯ জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আবার চালু করতে পারে এমন আশঙ্কা এবং দুই, ওপেক+ জোট দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে আভাস মিলেছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এছাড়া, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে পরিষেবা খাতের প্রবৃদ্ধি গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জুন মাসে চাহিদা দুর্বল হয়েছে এবং নতুন রপ্তানি আদেশ কমেছে বলে জানিয়েছে একটি বেসরকারি জরিপ সংস্থা।মার্কিন জ্বালানি তথ্য সংস্থা (ইআইএ) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩.৮ মিলিয়ন ব্যারেল বেড়ে হয়েছে ৪১৯ মিলিয়ন ব্যারেল। অথচ বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মজুত কমে যাবে অন্তত ১.৮ মিলিয়ন ব্যারেল।বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে যুক্তরাষ্ট্রের জুন মাসের কর্মসংস্থান প্রতিবেদন। বিশ্লেষকদের মতে, এই তথ্য দেখে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। আর সুদের হার কমলে অর্থনৈতিক গতি বাড়বে, যা ভবিষ্যতে তেলের চাহিদা বাড়াতে পারে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা ফেরত পেল মালিকেরা
হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা ফেরত পেল মালিকেরা

নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে Read more

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন
গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১৯ দিনে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৯১৩ শিশুসহ কমপক্ষে Read more

টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে Read more

‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’
‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’

চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন Read more

জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে: তারেক রহমান
জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে: তারেক রহমান

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন