ভারতের অযোধ্যার পুরা কলন্দর থানা এলাকার পাগলা ভারি গ্রামে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে একটি বাড়ি ধসে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘটনাটি ঘটে। এখনো উদ্ধার অভিযান চলছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।সার্কেল অফিসার (সিও) শৈলেন্দ্র সিং পিটিআইকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে। বিস্ফোরণে পাঁচজন মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।ঘটনার তথ্য পেয়ে পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, গ্রামে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য খননকারী যন্ত্র ব্যবহার করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িগুলো খালি করা হয়েছে। উদ্ধারকাজ সহজতর করার জন্য কর্মকর্তারা বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা অভিযান তদারকি করছেন এবং বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করেছেন।অযোধ্যার এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন, বিস্ফোরণে যে বাড়িটি ভেঙে পড়েছে তার মালিক হলেন স্থানীয় বাসিন্দা পাপ্পু গুপ্ত। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছি।জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে অবশ্য বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।ফান্ডে বলেছেন, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত আহতদের সম্পর্কে কোনো তথ্য নেই।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনার খবর নিয়েছেন এবং প্রাণহানির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে Read more

টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকো, পিএসজি, লিভারপুল, Read more

৯ জুলাই: নামাজের সময়সূচি
৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ ইংরেজি, ২৫ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার Read more

‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’
ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে যুক্ত  হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন