‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নেটিজেনদের কটু কথার শিকারও হতে হয় তাঁকে। সিনেমাতে তিশার অভিনয়ের ব্যাপারে এবার কথা বলেছেন তাঁর স্বামী, অভিনেতা-নির্মাতা, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।আজ সোমবার(২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুকীকে প্রশ্ন করা হয়, ‘সরকারে না থাকার সময়ে আপনার পরিবার থেকে এমন কোন কাজ করেছিলেন, যেটাতে এখন মনে হয় সেটা করা ঠিক হয়নি?’প্রশ্নটি ঠিকভাবে না বুঝে ফারুকী সাংবাদিককে পরিষ্কার করে প্রশ্ন করার অনুরোধ করেন। পরে প্রশ্ন করা হয়, “আপনার স্ত্রী তিশা যখন ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন, এখন কি আপনি মনে করেন, আপনার পরিবার সেই সিদ্ধান্ত নিতে ভুল করেছে?”এ বিষয়ে ফারুকী বলেন, ‘প্রত্যেকেই তার পেশাগত জীবনের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে, আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার পেশাদার সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুমতি নেব? আমি এমনটা মনে করি না। এটা তার পেশা। সে সিদ্ধান্ত নিয়েছে, এবং সে নিজেই উত্তর দিতে পারবেন যে কেন, কোন পরিস্থিতিতে তাকে এটা করতে হয়েছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প

দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট Read more

গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল
গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) Read more

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

শুল্ক নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।রোববার (২৭ জুলাই) বাণিজ্য Read more

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব
খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন