প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের বিভাগে প্রথম হয়েছে সে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান আশরাফুল আলম।প্রধান শিক্ষক বলেন, ‘গত রোববার (২৭ এপ্রিল) রাজশাহীর হেলেনাবাদ কলোনি মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে উচ্চ লাফে মেয়েদের গ্রুপে অংশ নিয়ে সুমাইয়া প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।’ সুমাইয়া যেন জাতীয় পর্যায়ে সেরা হয় সে জন্য দোয়াও চেয়েছেন এ প্রধান শিক্ষক।সুমাইয়া খাতুন উপজেলার পশ্চিম বেতগাড়ী গ্রামের আব্দুল লতিফ ও মনোয়ারা খাতুন দম্পতির সন্তান। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।সুমাইয়া খাতুন বলে, ‘আপনারদের দোয়ায় আর স্যারদের করানো প্র্যাকটিসে আমি সেরা হয়েছি। সামনে ঢাকায় প্রতিযোগিতা হবে। আমার জন্য দোয়া করবেন সবাই।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘সুমাইয়ার এ সাফল্যে আমরা গর্বিত। আশা করি জাতীয় পর্যায়েও সে সফলতা বয়ে আনবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে গাঁজাসহ গ্রেপ্তার ১
বাউফলে গাঁজাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজাসহ মো. আলামিন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকা Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে Read more

সাভারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
সাভারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

ঢাকার সাভারে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে)  রাত সাড়ে ৯টার দিকে শহীদ ইয়ামিন চত্বরের Read more

‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন