বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি পৃথিবীতে গভীরতম ডুব দেয়ার রেকর্ডধারী প্রাণী। এটি প্রায় ৯ হাজার ৮১৬ ফুট গভীরে ডুব দিতে সক্ষম। বিজ্ঞানীরা এই তিমির অক্সিজেন ব্যবহারের বিশেষ কৌশল নিয়ে গবেষণা করছেন, যা একদিন মানুষের নানা প্রাণঘাতী রোগ, যেমন স্ট্রোক ও ক্যানসারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারে। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গুজ বিকড তিমি নিয়ে গবেষণা করছেন। এই তিমির শরীর এমনভাবে অভিযোজিত হয়েছে, যে তারা দীর্ঘ সময় অক্সিজেনের কম মাত্রায় গভীর সমুদ্রে ডুব দিয়ে থাকতে পারে। গবেষণার মূল লক্ষ্য হলো, তিমির শরীরে কীভাবে অক্সিজেনের অভাব থাকা সত্ত্বেও কোষগুলো শক্তি উৎপাদন করে, তা জানা। এটি মানবদেহে স্ট্রোক, ক্যানসার এবং অন্যান্য অক্সিজেন সংক্রান্ত রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে। খবর ন্যাশনাল জিওগ্রাফির। গবেষকরা এই তিমির ত্বক, হৃদপিণ্ড, ফুসফুস, পেশী এবং মস্তিষ্কের টিস্যু সংগ্রহ করেছেন। এই টিস্যুগুলো ল্যাবে পরীক্ষা করা হচ্ছে, যেখানে তিমির ত্বক কোষগুলো অক্সিজেনের অভাবে কাজ করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে, ডলফিন, গরু এবং মানুষের ত্বক কোষগুলো অক্সিজেন কম পেলে তাদের কার্যকারিতা কমে যায়।তিমির কোষে এমন কিছু বিশেষ জেনেটিক অভিযোজন পাওয়া গেছে, যা তাদের অক্সিজেনের অভাবে শক্তি উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে দেয়। এ অভিযোজন মানবদেহে অনুপস্থিত, যা মানুষের জন্য নতুন চিকিৎসা বিকাশের সম্ভাবনা তৈরি করতে পারে।ভবিষ্যতে স্ট্রোক এবং ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় নতুন দিশা দিতে পারে। এই গবেষণা সারা বিশ্বে চলমান এমন অনেক গবেষণার অংশ, যা গভীর সমুদ্রে বাস করা প্রাণীদের শারীরিক অভিযোজন ক্ষমতা নিয়ে কাজ করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) Read more

হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। আজ সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট Read more

বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে

হঠাৎ করেই আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড়ঘণ্টার Read more

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, গ্রেপ্তার ৬
রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, গ্রেপ্তার ৬

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সদর, গোয়ালন্দ ও পাংশায় ৩৭ জেলের কারাদণ্ড ও ৬ জনকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার (১৬ Read more

বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত Read more

চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চিংড়ি ধরার আড়ালে চলছে জলজ প্রাণের নির্বিচার নিধন। সূক্ষ্ম জাল দিয়ে প্রতিদিন ধরা হচ্ছে গলদা ও বাগদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন