ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হতে যাচ্ছে এই সংলাপ।সোমবার (২১ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভি এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, ইউরোপের পরমাণু শক্তিধর এই তিন দেশ একত্রে ই-থ্রি নামেও পরিচিত।গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি’র সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কয়েক জন রাষ্ট্রদূত। তারা আরাগচিকে বোঝাতে সক্ষম হন যে ইরানের জন্যে এখন কূটনৈতিক পন্থা অবলম্বনের ভিত্তিতে একটি পরমাণু চুক্তিতে আসা জরুরি। যদি ইরান তাতে ব্যর্থ হয়— সেক্ষেত্রে জাতিসংঘ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া অনুসরণ করবে। আর জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়বে ইরান। ওই বৈঠকের পরে ইউরোপের প্রভাবশালী তিন দেশের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয় ইরান।এর আগে গত মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করেছিল ইরান। সেই সংলাপের মূল লক্ষ্য ছিল নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সঙ্গে সমঝোতামূলক চুক্তি সম্পাদন।কিন্তু সংলাপ চলমান থাকা অবস্থাতেই গত ১২ জুন রাতে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ২৫ অক্টোবর যুদ্ধবিরতিতে যায় ইরান ও ইসরায়েল।যুদ্ধবিরতির পর ইরানকে ফের সংলাপে আসার আহ্বান জানান ট্রাম্প; কিন্তু এবার বেঁকে বসে তেহরান। আব্বাস আরাগচি স্পষ্টভাবে বলে দেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরান আস্থার সংকটে ভুগছে, কারণ ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চলার সময়েই হামলা করেছে ইসরায়েল।এদিকে জাতিসংঘ থেকে বার বার সমঝোতা বৈঠকে আসার জন্য তাগাদা দেওয়া হয় ইরানকে, তবে তবুও এতদিন নিজের অবস্থানেই অনড় ছিল ইরান।এমন পরিস্থিতিতেই শুক্রবার ইরানকে সংলাপে আসার আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইইউ; ইরান তাতে সাড়াও দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক: উর্বশী রাউতেলা
আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক: উর্বশী রাউতেলা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। কিছুদিন আগে নিজের সিনেমার প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে বাথরুমের Read more

কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না
কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না

কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব। পশু জবাইয়ের Read more

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান
ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে Read more

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন