ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।ডাকসু নির্বাচনের জন্য আগামী মে মাসের প্রথম অংশে নির্বাচন কমিশন গঠন করা হবে ও ভোটার তালিকা মে মাসের মাঝামাঝি সময়ে প্রণয়ন করা হবে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়। তারপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে।টাইমলাইনে অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন, নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করেছে গঠনতন্ত্র সংস্কার কমিটি ও আচরণবিধি প্রণোয়ন কমিটি। ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই দুটি বিষয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা যায়, চলতি মাসের ২৪ তারিখ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেই সিন্ডিকেট সভায় এসব অনুমোদন হতে পারে।টাইমলাইনে উল্লেখ করা হয়েছে, ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য গঠিত কমিটি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক ও অনলাইনে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছে। সংস্কার কমিটি মোট ৬ টি বৈঠক করেছে। ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে সেটি ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। বর্তমানে এটি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়।টাইমলাইনে আরো উল্লেখ করা হয়, আচরণবিধি পর্যালোচনা কমিটি ছাত্র সংগঠনগুলো, সাবেক ডাকসু নেতৃবৃন্দের সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে বৈঠক করেছে। কমিটি মোট ৭ টি বৈঠকের পর আচরণবিধি চূড়ান্ত করেছে ও এটিও বর্তমানে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়।এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত পরামর্শ কমিটিও ইতিমধ্যে প্রয়োজনীয় ৯টি আলোচনা সভা করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কমিটি তাদের কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করবে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) সকালে Read more

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২৫ সালের নোবেল পুরস্কারের যাত্রা শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর Read more

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বৃহত্তম ২টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করে Read more

অজানা পাহাড়ি জনগোষ্ঠি থেকে যেভাবে মহাশক্তি হিসেবে গড়ে উঠেছিল পারস্য সাম্রাজ্য
অজানা পাহাড়ি জনগোষ্ঠি থেকে যেভাবে মহাশক্তি হিসেবে গড়ে উঠেছিল পারস্য সাম্রাজ্য

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে, পারসিস অঞ্চলের পার্সিয়ানরা ছিল এক অজানা পাহাড়ি জনগোষ্ঠী। কিন্তু তাদের মধ্যে এক অসাধারণ নেতা আবির্ভূত Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।বুধবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন