পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আটঘরিয়া, ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে।’বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার দাশুড়িয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী লাইভ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তাটি ছড়িয়ে পড়ার পর থেকে ভোটারদের নানারকম মন্তব্য লক্ষ্য করা গেছে। নির্বাচনী এ লাইভ অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কঠিন ইচ্ছে ছিল ঈশ্বরদীকে মহানগর হিসেবে প্রতিষ্ঠিত করা। বর্তমানে ঈশ্বরদী পর্যটন ও শিল্প নগর হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করেছে। এখানে দেশের মেগাপ্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড ও হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে যা বাংলাদেশের মধ্যে অন্যতম। সবকিছু মিলিয়ে ঈশ্বরদী একটি জেলা হতে পারে। পার্শ্ববর্তী মেহেরপুর যেমন দুটি উপজেলা নিয়ে জেলা গঠন করেছে ঠিক তেমনি আমরাও আটঘরিয়া, ঈশ্বরদী ও লালপুর মিলে ঈশ্বরদীকে একটি জেলায় রুপান্তর করতে পারি।এ সময় তিনি আরও বলেন, ‘ঈশ্বরদীতে একটি স্পেশালাইজড হাসপাতাল করা হবে এবং শিক্ষা নগর হিসেবে ঈশ্বরদীকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শুধু তাই নয় মাদক ও সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন জেলা হিসেবেই ঈশ্বরদীকে এগিয়ে নেওয়ার আপ্রান চেষ্টা থাকবে আমার।’এদিকে সাধারণ ভোটাররা বলছেন, নানরকম প্রতিশ্রুতি আর প্রচার নয়, সবকিছুর বাস্তবায়ন হতে হবে। ঈশ্বরদীকে জেলা করা হলে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই পরিবর্তন হবে যা গত কোন নির্বাচনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা ছিল না। সব মিলিয়ে একটি সুন্দর আর সুষ্ঠু নির্বাচনের দাবি এ আসনের ভোটারদের।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩ আগস্ট: নামাজের সময়সূচি
২৩ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের Read more

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও

নোয়াখালীর সেনবাগে স্বামীর আকস্মিক মৃত্যুর ১২ মিনিটের ব্যবধানে স্ট্রোক করে স্ত্রীরও মৃত্যুবরণ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদেরকে Read more

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সমাবেশকে ঘিরে দিনভর যুদ্ধাবস্থা কেটেছে গোপালগঞ্জে। বুধবার (১৬ জুলাই) শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ Read more

দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত
দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন