ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে অভিহিত করেন তিনি। খবর এএফপির। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। এ সময় তিনি তার শান্তির নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। পদকটি উপহার পেয়ে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যে কাজ করেছি, তার জন্য তার (মাচাদো) শান্তির নোবেল পদক’ তাকে (ট্রাম্প) উপহার দিয়েছেন মাচাদো।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’তিনি বলেন, মাচাদোর পক্ষ থেকে তাকে (ট্রাম্প) পদক উপহার দেওয়াটা ‘পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।’২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে আগ্রহী। তিনি তার এই ইচ্ছার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে বলেছেন।গত বছর মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পেলে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মাচাদো বলেছিলেন, তিনি তার শান্তির নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন।তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানিয়ে দেয়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। পদক অন্য কারও হাতে দেওয়া বা উপস্থাপন করা যেতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

বরিশালে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বরিশালে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেকগুলো নদীর পানি Read more

গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে  এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার Read more

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট
ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন