জুলাই বিপ্লব ঘিরে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পিছিয়ে বুধবার (১৬ জুলাই) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ রবিবার (১৩ জুলাই) সকালে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, গত ২ জুলাই আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।  আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এদিন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।অন্য মামলায় গ্রেপ্তার থাকায় ২ আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজকে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।এছাড়া পলাতক বেরোবির সাবেক ভিসি হাসিবুরসহ ২৪ বিরুদ্ধে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। এই মামলায় মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে ২৪ জনই পলাতক রয়েছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।একইসঙ্গে সাবেক Read more

হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের Read more

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করেন তিনি।পাত্রী Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন