ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের আমির এই ধন্যবাদ জ্ঞাপন করেন।বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে।নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।’তিনি আরো বলেন, ‘জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।’পাশাপাশি ডাকসুর নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় চ্যানেল এসের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী ইন্তেকাল করায় আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।     এইচএ               

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার Read more

টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)

চ্যাম্পিয়নস লিগে আজ জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।ক্রিকেটরাওয়ালপিন্ডি টেস্ট-৩য় দিনপাকিস্তান-দক্ষিণ আফ্রিকাসরাসরি, বেলা ১১টা,টি স্পোর্টস ও এ স্পোর্টসনারী ওয়ানডে বিশ্বকাপঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডসরাসরি, দুপুর Read more

যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা
যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা

যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, লেবাননে ২
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, লেবাননে ২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া লেবাননে দখলদার বাহিনীর হামলায় Read more

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন