বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটার উল্টে মো. বেল্লাল পিয়াদা নামে এক চালাক নিহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার এ দূর্ঘটনা ঘটে।নিহত মো. বেল্লাল পিয়াদা একই এলাকার জলিল পিয়াদার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, চালক মো. বেল্লাল পিয়াদা ‌তার ট্রাকটার গাড়িতে রড ও সিমেন্ট নিয়ে গন্তব্যে যাচ্ছিল। এসময় ঢালু রাস্তা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ঝুমুর বলেন, ‘নিহত বেল্লাল পিয়াদাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।’তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান
সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান

ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান। আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা Read more

মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা
মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য—নিজ মায়ের কাছ থেকে দেড় Read more

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৩০০টি Read more

নানা বাড়িতে এসে ফেনী নদীতে শিশু নিখোঁজ
নানা বাড়িতে এসে ফেনী নদীতে শিশু নিখোঁজ

নানা বাড়িতে বেড়াতে এসে রামগড় সীমান্তে ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে Read more

২০ আগস্ট: নামাজের সময়সূচি
২০ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন