বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা যান। মুন্সি খায়রুজ্জামান আলম লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সির ছেলে। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘মুন্সি খায়রুজ্জামান আলম নড়াইল জেলা বিএনপির গাড়ি বহরের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় নড়াইল টু ঢাকা মহাসড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।,এ ঘটনায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এক শোকবার্তায় বলেন, ‘মুন্সি খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার অকাল মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারালো। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রা করেও তিনি সাক্ষী হতে পারল না।তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা Read more

মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির
মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির

বরগুনার আমতলীতে মাদ্রাসার দাওয়াত ছাড়া আয়োজিত খাবার খেয়ে ও নষ্ট করার ঘটনায় বিএনপির গুলিশাখালী ইউনিয়ন সদস্য ও ৯ নং ওয়ার্ড Read more

ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি
ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে এক Read more

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন

সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে এই তথ্য পাওয়া গিয়েছে।নিহতরা হলেন- Read more

যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ

যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের  ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। একটি মোটরসাইকেলে দুজন এসে তাকে গুলি করেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন