জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২৫-২০২৬) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কোর কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কমিটির সচিব বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর তারিখ রাত ১২টার সময় শেষ হবে। গত ২৩ ডিসেম্বর রাত ৮টায় অনলাইনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির (উপাচার্যবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি) চতুর্থ সভায় সর্বসম্মতভাবে জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি আগামী ৩০ ডিসেম্বর তারিখ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন
আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগে এবং বিচার Read more

হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা
হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা

বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি ম্যাচ Read more

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত Read more

এল ক্লাসিকোর উত্তেজনা পরিণত হলো ‘ইনস্টাগ্রাম যুদ্ধে’
এল ক্লাসিকোর উত্তেজনা পরিণত হলো ‘ইনস্টাগ্রাম যুদ্ধে’

এল ক্লাসিকোর উত্তাপ যেন শেষই হচ্ছে না। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ের পর শুরু হওয়া সেই তীব্রতা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক Read more

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি

এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন বলে হুঁশিয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন