বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামায়াত-এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘জামায়াত, শিবির, এনসিপি ও আওয়ামী দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। একটি ব্যবসায়িক মহলের আন্তঃকোন্দলকে পুঁজি করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে সমস্ত কটূক্তিমূলক মন্তব্য করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’এসময় তিনি চোরমোনাই পীরের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, ‘হাসিনা গেছে যে পথে, চোরমোনাই পীরও যাবে সেই পথে। এই লোকটি ও তাঁর দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন।’সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সাবেক আহবায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, অপর সাবেক যুগ্ম আহবায়ক আহম্মদ আলী সিকদার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া হাসিব, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক হাদী জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ্দৌলা ও জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা
জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর মুখ Read more

ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন
ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন

ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা Read more

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক

বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশি সম্পদের পাহাড় গড়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ’ এবং Read more

লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন