অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক জয়ের পর একাধিক পুরস্কারের ঘোষণা আসে দেশটির সরকারি-বেসরকারি পর্যায় থেকে। তবে প্রতিশ্রুত পুরস্কারের অনেকটাই এখনও অধরা রয়ে গেছে—এমন অভিযোগই করেছেন আরশাদ।সম্প্রতি পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে জমি দেওয়ার কথাও ছিল। সেগুলো একটাও আমি পাইনি। যদি না-ই দেবে, তা হলে ঘোষণা করার কোনও মানে নেই। আমি প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি। সকলে বলেছেন, বিষয়টা দেখছেন। কিন্তু এখনও কোনও জবাব পেলাম না। তবে হ্যাঁ, আর্থিক যা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা পেয়েছি।’প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে স্বর্ণ জেতার পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে সংবর্ধনার বন্যায় ভেসেছিলেন আরশাদ। পদক জেতার পর পাঞ্জাব প্রদেশের সরকার তাকে একটি গাড়ি দেয়, যার নম্বর পিএকে ৯২.৯৭, প্রতীকীভাবে তাঁর থ্রোয়ের দূরত্বকে স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে পাকিস্তান সরকার ১০ কোটি রুপি পুরস্কার হিসেবে দেয়। এমনকি শ্বশুরের কাছ থেকে তিনি একটি ষাঁড় উপহার পেয়েছেন বলেও জানান।তবে সরকার প্রতিশ্রুতি না রাখলেও তিনি তার লক্ষ্য থেকে সরকবেন না বলেই জানিয়েছেন আরশাদ। আগামী সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আপাতত বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। পাশাপাশি পাকিস্তান থেকে আরও জ্যাভলিন থ্রোয়ার তোলার চেষ্টা করছি। আমার কোচ সলমন বাট কিশোরদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমি আমার লক্ষ্যে অবিচল।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ

ফিলিস্তিনের গাজায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে Read more

ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এশিয়ার এক মুসলিম দেশ
ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এশিয়ার এক মুসলিম দেশ

ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, ডাকসুর জিএস পদও অবৈধ হচ্ছে
গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, ডাকসুর জিএস পদও অবৈধ হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন