বরিশাল ভ্রমণে আসা কানাডিয়ান দুই নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরি করে নিয়ে একটি চোরচক্র। পরে ‍চুরির ঘটনায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় ‍একটি সাধারন ডায়েরী করেন ভুক্তভোগী। এর পরপরই অভিযান পরিচালনা করে হারানো সামগ্রী উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসি (Kimberley Jean O’Shaughnessy) বরিশাল নগরীর ফলপট্রি এলাকায় অবস্থান করছিলেন।  এসময় অজ্ঞাতপরিচয় চোরচক্র তার পেছনের ব্যাগ থেকে ‍একটি আইফোন মোবাইল , পাসপোর্ট ও ভিসা চুরি করে নিয়ে যায়।ঘটনার পর সঙ্গে থাকা স্থানীয় দোভাষী রাসেদুল হাসান খান বিষয়টি বরিশাল কোতয়ালী মডেল থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৪১) করেন।সাধারন ডায়েরী পাওয়ার পরপরই চুরি হওয়া সামগ্রী উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশ। বিভিন্ন কৌশল অবলম্বন করে টানা অনুসন্ধান ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চোরচক্রের সদস্যদের আটক এবং চুরি হওয়া পাসপোর্ট-ভিসা উদ্ধার করা হয়। তবে চুরি হওয়া মালামালের মধ্যে থাকা একটি আইফোন এখনো উদ্ধার না হওয়ায় সেটির খোঁজে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। উদ্ধারকৃত পাসপোর্ট ও ভিসা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী কিম্বারলি জিন ও’শ্যগনেসির হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তদন্তকারী কর্মকর্তা এএসআই সাইদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।ঘটনা সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘চুরির ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। বিদেশি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবসময় সতর্ক ও দায়িত্বশীল।’তিনি আরো বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই আমাদের টিম চোরচক্রকে শনাক্ত করে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করে এবং চুরি হওয়া ভিসা-পাসপোর্ট উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়। ‍আর যে আইফোন ‍উদ্ধার হয়নি সে বিষয়ে ‍এখনও অভিযান অব্যাহত রয়েছে।’পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এসময় ভুক্তভোগী কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি সত্যিই অভিভূত! আমার পাসপোর্ট ও ভিসা ফিরে পাবো—এটা কল্পনাও করিনি।  বরিশাল পুলিশের দ্রুত পদক্ষেপ, পেশাদারিত্ব ও আন্তরিকতায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে এএসআই সাইদুল ইসলাম ও তাঁর টিম যে পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’ এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, ছেলে আটক
নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, ছেলে আটক

হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকা না পাওয়া মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ছেলে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে Read more

আজ ২৪ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা Read more

শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন
ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন