কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে নিজের মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিলা বেগম (৬৭) উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামের মৃত শামছু মিয়ার স্ত্রী। তার চার ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিন (৩০) মানসিক ভারসাম্যহীন। প্রায় ৫-৬ বছর ধরে তাকে পায়ে শিকল বেঁধে ঘরের ভেতরেই রাখা হতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতেও জসিমকে আগের মতো শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। রাতের খাবার শেষে আশিলা বেগম ও জসিম একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে অন্য রুমে থাকা পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখতে পান জসিমের পায়ের শিকল খুলে রয়েছে, কিন্তু সে ঘরে নেই। একই সঙ্গে আশিলা বেগমের দেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন তার মাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’ তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার

৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র Read more

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় Read more

গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল
গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত Read more

ফেসবুকে ‘টু-লেট’, নারীর ফাঁদে কলেজছাত্র
ফেসবুকে ‘টু-লেট’, নারীর ফাঁদে কলেজছাত্র

ময়মনসিংহে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে মোবাইল, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা খুইয়েছেন আনন্দমোহন Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন