তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে।ওই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া দপ্তর বলছে, শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।এর আগে, গত ১৮ ডিসেম্বর তাইওয়ানে শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।  রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের Read more

এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প
এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প

এক যুগের বেশি সময় ধরে নানাবিধ প্রশাসনিক, আর্থিক ও কারিগরি জটিলতায় থমকে থাকা চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প Read more

ঢাবিতে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান
ঢাবিতে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদী এম.ফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান Read more

স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাসহ ৮ দফা দাবি নিয়ে মাইলস্টোনের অভিভাবকদের বিক্ষোভ
স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাসহ ৮ দফা দাবি নিয়ে মাইলস্টোনের অভিভাবকদের বিক্ষোভ

ফুলগুলো সব পুড়লো কেন, জবাব চাই, বিচার চাই, বাচ্চাগুলো পুড়লো কেন, জবাব চাই, বিচার চাই প্রভৃতি স্লোগানে মাইলস্টোন স্কুল অ্যান্ড Read more

ভারতীয় দলের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্তে!
ভারতীয় দলের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্তে!

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরই মধ্যে এ সিরিজের সূচি প্রকাশ Read more

আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন