নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।এর আগে শনিবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. ইউনুস বেন্নাকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর খাবারের জন্য বাড়ির উদ্দেশে রওনা হয় ইউনুস। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মামা মো. এমদাদুল হক জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরেও মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল তার ভাগিনা মোহাম্মদ ইউনুস। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, নিহতের দাদা ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘাতক অটোচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় এক হাজার ১৩ কোটি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম
খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো টাঙ্গাইলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি Read more

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে চারদিনের তীব্র সামরিক সংঘাতের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী Read more

কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর শশুর বাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩২) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

‘জেন-জি ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মতো’
‘জেন-জি ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মতো’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মত। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন