ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য ও উদ্বেগ।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।শিশু তাসপিয়া ওই গ্রামের মাওলানা জামাল উদ্দিন ও কুলসুম বিবি দম্পতির তৃতীয় কন্যা সন্তান।পরিবার জানায়, রাতে শিশুটির মা কুলসুম বিবি তাকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। ভোররাতে ঘুম ভাঙার পর শিশুটিকে দুগ্ধপান করাতে গিয়ে দেখেন শিশুটি বিছানায় নেই। শিশুর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাঁথা দিয়ে ডেকে রাখা আছে। এরপর পরিবারের সবাই মিলে আশপাশে খোঁজ করেও শিশুটিকে পাওয়া যায়নি।তারা ধারণা করছেন, পূর্বপরিকল্পিতভাবে রাতে যে কেউ ঘরের মধ্যে আগে থেকে ওঁৎ পেতে থেকে শিশুটিকে চুরি করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠার পর তাদের সামনের দরজা খোলা দেখতে পান।শিশুর মা কুলসুম বিবি সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘রাতে খাবার খেয়ে মেয়েকে নিয়ে সামনের বারান্দায় চৌকিতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখেন শিশু তাসপিয়া নেই। তার স্থানে একটি কোলবালিশ রাখা আছে। পরে তিনি ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে এবং তাসপিয়াকে খুঁজতে থাকে।’পরে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশকে খবর দিলে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এবং শিশুটিকে উদ্ধারের জন্য তারা কাজ করছে।এদিকে, শিশুটিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। তাকে খুঁজে পেতে করা হচ্ছে মাইকিং। এছাড়াও এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ও উদ্বেগ। আতঙ্কে রয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করে।মোসলেউদ্দিন নামের এক প্রতিবেশী সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘তার ৫৫ বছর বয়সে এমন ঘটনা দেখেননি। ১১ মাসের একটি অবুঝ শিশু চুরির ঘটনায় তিনি খুব উদ্বেগ প্রকাশ করেন। এবং প্রশাসনের কাছে শিশুটিকে উদ্ধারের জোর আবেদন জানান।’ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের কাজ চলছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির

নেপালে হতে যাওয়া ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে Read more

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম

আইসিইউতে লাইফ সাপোর্টে থারা পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টগবগে তরুণ মো. ফাহিম (২০)। চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর Read more

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে Read more

৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন