চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহত অবস্থায় পড়ে থাকা যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ও শেষে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন পাবনার চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি হোসাইন ও তার সহযোগীরা।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পরে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিহাবের বাসা চাপাইনবাবগঞ্জ জেলায়। সে একটি চাকরির ইন্টারভিউ দিতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।রাজশাহী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহর রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা যুবককে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এমন ঘটনায় এলাকার মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি।ছাত্রদল নেতা রনি হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যার পরে আমাদের গ্রামের ঈদগাহের পাশে ট্রেন থেকে পড়ে আহত একজন ব্যক্তির সন্ধান জানতে পারি। এসময় আমি চাটমোহর থানা বাজারে ছিলাম। তখন আমি এলাকায় ফোন করে আমার কিছু কাছের লোকদের দিয়ে আহত যুবককে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে সেখানে চিকিৎসার ব্যবস্থা করি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। এর মধ্যে আমি তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসার ব্যবস্থা করে পরিবারের সদস্যরা আসলে তাদের কাছে তাদের সন্তানকে বুঝিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসি। আমি বাড়িতে ফেরার মুহূর্তে আহত শিহাবের মা কান্নায় ভেঙে পড়েন। সে তার ছেলেকে পেয়ে আমাদের জন্য দোয়া করেন।আজ সকালে আমি সেই ছেলের পরিবারের কাছে খোঁজ-খবর নিয়েছি, জেনেছি তাদের সন্তান এখন ভালো আছে।তিনি আরো বলেন, এখানে আমি যা করেছি, এটা আমার দায়িত্ব বা কর্তব্য ছিল। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের ঈমানী দায়িত্ব।এ ঘটনায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের ছাত্রদল নেতা রনি যেটা করেছে, সেটা সত্যিই প্রশংসার দাবী রাখে। সে খুব ভালো ও একজন সাংগঠনিক ছেলে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে মদিন মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন Read more

৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন
নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১২টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে Read more

রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, মোট ৮৪টি বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও কিছু বিষয়ের Read more

যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর
যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি পরিকল্পনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন