নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি, না হলে তারা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না।নরওয়েজিয়ান প্রতিনিধিদলে ছিলেন সোশালিস্ট ইউথ লিগের উপনেতা নাজমা আহমেদ, এ ইউ এফ-এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়ারসামে, সেন্টার পার্টির সদস্য ডেন স্কফটারুড, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা স্ভেনেবি; খ্রিস্টান ডেমোক্র্যাটসের সদস্য হ্যাডলে রাসমুস বিজুল্যান্ড, গ্রিন পার্টি-সংযুক্ত গ্রিন ইয়ুথের সদস্য টোবিয়াস স্টকেল্যান্ড এবং ইনল্যান্ডেট অঞ্চলের ইয়াং লিবারেলস-এর সাবেক নেতা থাইরা হাকনসলকেন।প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান।সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, অনেক বাংলাদেশি তরুণই তাদের জীবনে একবারও ভোট দিতে পারেননি।তারা জানতে চান, তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিচ্ছে।প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। টানা তিন মেয়াদে একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল। কর্তৃপক্ষ একে বিশাল সাফল্য বললেও বাস্তবে কেউই ভোট দিতে পারেনি। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যাবশ্যক।দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগের রেখে যাওয়া বিশৃঙ্খলা পরিষ্কার করা।প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলো তুলে নিয়ে নতুন সূচনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।তিনি আরও বলেন, এটি আমাদের জন্য একটি রূপান্তরকাল। আমি শুধু আশা করি এই রূপান্তর দ্রুত শেষ হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন
পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন

পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক আরও ৪০ বিডিআর জওয়ান জামিন পেয়েছেন।ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম Read more

যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল
যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। কাজে গতি Read more

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে আরও শুনানির জন্য Read more

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা Read more

ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ময়মনসিংহের নান্দাইলে অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমিতে সর্বত্রই এই আগাছা থাকায় চাষিরা সেগুলোকে সরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন