বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে এ ঘটনা ঘটে। এতে ৩ জন ডিপ্লোমা নার্স আহত হয়েছে। আহতরা বর্তমানে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের অভিযোগ, বিএসসি নার্সরা তাদের ওপর এ হামলা চালিয়েছে। হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আহতরা হলেন- লিমা রায়, রুহুল আমিন ও পায়েল হালদার।জানা গেছে, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান প্রদান এবং যোগ্যতাসম্পন্নদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে কমপ্লিট শাটডাউনে যায় তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেট তালা দিয়ে কমপ্লিট শাটডাউন আন্দোলন করতে থাকেন ডিপ্লোমা নার্সরা। বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষক এসে তাদেরকে তালা খুলে দিতে বলে। অন্যথায় ক্যাম্পাসে পুলিশ ডাকা হবে বলে হুমকি দেয়। এরপর দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা চালায় বিএসসি নার্সরা। পিটিয়ে আহত করে তিনজনকে। একপর্যায়ে আন্দোলনরতরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান।কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষকরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলছেন। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।’এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত

অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে Read more

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, Read more

অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা
অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা Read more

তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন