ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও হোসনে আরা বেগম ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ড. এ এইচ এম করিম ও হোসনে আরা বেগম-এর জামাতা সৈয়দ আব্দুল্লাহ আল মুতি ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা, অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং দাতা পরিবারের সদস্য মো. শফিকুর রহমান ও সৈয়দা সিমা আক্তার উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তিনজন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। মাসিক দুই হাজার টাকা হারে এক বছরের জন্য প্রত্যেককে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া Read more

বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল
বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল

বাংলাদেশ সময় বিকেল ৩টায় হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপ ফাইনালের টস। তবে নাবি মুম্বাইয়ে বৃষ্টির Read more

উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা Read more

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

ভৈরবকে জেলার দাবিতে রেলপথে চলন্ত ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় ট্রেনটি ভৈরব Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন