বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে চাওয়া জাহাজগুলোর ওপর ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে ইরান।দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়নে কাজ করছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।ফার্সের খবরে বলা হয়, এক অজ্ঞাতনামা আইনপ্রণেতার বরাতে জানা যায়—আগামী সপ্তাহের মধ্যেই এ পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। প্রস্তাবিত এই আইন কার্যকর হলে হরমুজ প্রণালির ওপর ইরানের তদারকি ও নিয়ন্ত্রণ আইনগত স্বীকৃতি পাবে। পারস্য উপসাগরের তেল ও গ্যাসসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বিশ্বের বাকি অংশের সংযোগে এই প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলা শুরুর প্রায় এক মাস পর থেকে এই সংকীর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে আছে। ফলে এটি চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ সময়ে খুব অল্পসংখ্যক জাহাজ চলাচল করতে পেরেছে, যার বেশিরভাগই ইরান বা চীনের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া কিছু জাহাজ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছ থেকে নিরাপদ চলাচলের অনুমতি নিয়ে পার হয়েছে।প্রস্তাবিত আইনের মাধ্যমে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে চালু থাকা টোল আদায়ের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পাবে। শিপিং খাতের বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু জাহাজের কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি দাবি করা হয়েছে। অনেক ক্ষেত্রে মধ্যস্থতাকারীর মাধ্যমে জাহাজের ক্রু, পণ্য ও ভ্রমণ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে, যদিও এসব উদ্যোগ সবসময় নিয়মিতভাবে পরিচালিত হয়নি।হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে অনেক প্রতিষ্ঠান। যুদ্ধের কারণে কিছু শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। চলতি সপ্তাহের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলারের ওপরে উঠে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে সাধারণ মানুষ। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে Read more

শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি
পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি

ঈদ যাত্রার ব্যস্ততা শেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ এখন স্বস্তির চিত্র দেখা গেছে । স্বাভাবিক ভাবে গাড়ি আসছে এবং Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন