ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০-২১ শিক্ষাবর্ষে নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে হলটির দশতলা বিশিষ্ট রবীন্দ্র ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল।এ নিয়ে সোমবার রাত ১২টা ৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন সানজু। যেখানে লেখা, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’তার এই মৃত্যুতে তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার সবশেষ স্ট্যাটাসের কমেন্ট বক্সে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সজীব দাস সৈকত লিখেছেন, ‘বন্ধু, চা বাগানে বেড়ে উঠার গল্প আর চা শ্রমিকদের হয়ে তোমার লড়ে যাওয়ার সংগ্রাম, হলে দেখা হলেই খোঁজখবর নেয়া সবকিছু আর কখনো হবে না। স্তব্ধ হয়ে গেলাম, এটা কি করলি তুই!’স্বপন কুমার নামে ফিশারিজ বিভাগের এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী লিখেছেন, ‘জীবন কত সংক্ষিপ্ত! আজ সকালে নাস্তা করতে গিয়ে দেখি মাটির উপর পড়ে আছে “তাজা লাল রক্ত”। মাটি ভিজে গেছে রক্ত দিয়ে। কতই না কষ্ট পেয়ে মারা গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি, পরপারে যেন ভালো থাকে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে নসিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
দিনাজপুরে নসিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নসিমন (ভটভটি) এর ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টার Read more

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

ফেনসিডিল কান্ডে আলোচিত সেই এস আই কামাল প্রত্যাহার
ফেনসিডিল কান্ডে আলোচিত সেই এস আই কামাল প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটকের ঘটনায় অভিযুক্ত এস আই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত Read more

পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক
পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে Read more

ফিলিস্তিনের বন্ধু থেকে যেভাবে ইসরায়েলের মিত্র হলো ভারত
ফিলিস্তিনের বন্ধু থেকে যেভাবে ইসরায়েলের মিত্র হলো ভারত

মোহনদাস গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু বা তার কন্যা ইন্দিরা গান্ধী – প্রত্যেকেই বরাবর ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন জানিয়েছেন, তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন