আকাশপথের পরিবর্তে বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (২ সেপ্টেম্বর) পিয়ংইয়ং সময় দুপুরে বুলেটপ্রুফ ট্রেনটিতে যাত্রা শুরু করেন কিম। খবর বিবিসি’র।ধারণা করা হচ্ছে- প্রায় ২০ ঘণ্টার যাত্রা শেষে ট্রেনটি মঙ্গলবার বেইজিং পৌঁছাবে। নিরাপত্তাজনিত কারণে আকাশপথের পরিবর্তে ট্রেন যাত্রা বেছে নেন কিম জং উন। তার ব্যক্তিগত ট্রেনের নাম তেয়াং-হো। ভারি অস্ত্রে সজ্জিত যানটিতে রয়েছে শক্তিশালী আর্মর সিস্টেম, অনবোর্ড মর্টারসহ রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ছুঁটতে পারে ট্রেনটি।কিমের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন। এর মধ্যে রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্রও রয়েছে, তবে পশ্চিমা দেশের কোনো নেতা থাকছেন না। বুধবার তিনি শি ও পুতিনের সঙ্গে তিয়ানআনমেন স্কয়ারের রোস্ত্রামে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।নিরাপত্তার কারণে কিম আকাশপথের পরিবর্তে প্রায় ২০ ঘণ্টার ট্রেনযাত্রাকেই বেছে নিয়েছেন। তার ব্যক্তিগত ট্রেনটির নাম ‘তেয়াং-হো’, কোরিয়ান ভাষায় যার অর্থ ‘সূর্য’এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংকে প্রতীকীভাবে স্মরণ করে রাখা হয়েছে।এর আগেও বিশেষ ট্রেন ব্যবহার করে বেইজিং, হ্যানয়, ভ্লাদিভস্তক সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুলেও কফি খাবেন না যারা
ভুলেও কফি খাবেন না যারা

কফি হাউজের সেই আড্ডাটা থাকুক আর না থাকুক, এই পানীয়ের প্রতি ভালোবাসা কিন্তু এখনও অটুট রয়েছে। তাই তো আমাদের মধ্যে Read more

ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক
ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক

জনতার মেয়র হিসেবে কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।শুক্রবার Read more

৩০ এপ্রিল: নামাজের সময়সূচি
৩০ এপ্রিল: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এ Read more

বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেশীর গোপনে ধারণ Read more

পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?
পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন