কুমিল্লার চৌদ্দগ্রামে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মেসার্স টিপানী কেমিক্যাল অ্যান্ড কনজুমার নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই’র অনুমোদন ছাড়াই তাদের উৎপাদিত সস (ভেজিটেবল) পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মানচিহ্ন) ব্যবহার করছিল। পণ্যের গুণগত মান পরীক্ষণপূর্বক বিএসটিআই’র সিএম সনদ না নিয়ে এমন কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার মেসার্স আলিফ বেকারী প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়, মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ এবং পরিদর্শক (মেট) মো. আরিফ উদ্দিন (প্রিয়)। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ সাড়ে টন চাল জব্দ
হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ সাড়ে টন চাল জব্দ

দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫টন Read more

১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি
১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি

সার্ভার জটিলতায় ১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি। সংস্কার কাজের জন্য সার্ভার জটিলতা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। গতকাল Read more

মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান
মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ
ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ কেনাবেচার দায়ে Read more

মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ
মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ

রংপুরের মিঠাপুকুরে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে নুরেজা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে তার সৎ ছেলেরা বেধড়ক মারধর, ঘরবাড়ি ভাঙচুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন