পাবনার ঈশ্বরদীতে পদ্মনদীর নৌ চ্যানেলের ইজারা দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন গুলিবিদ্ধ সজিব (২৫) ও নিজামের (২৬) পরিবার ও স্বজনরা।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সাড়াঘাট ক্যানেলপাড়া এলাকায় নদীপাড়ার সাধারণ মানুষ ও ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।আয়োজিত এ মানববন্ধনে অতর্কিত গুলিবর্ষণে প্রশাসনের চরম অবহেলা ও ব্যর্থতার কথা উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। শুধু তাই নয়, পদ্মার সাড়াঘাট এলাকায় নৌ চ্যানেলের ইজারা ও খাজনা আদায় বৈধ থাকার পরও অপর পক্ষের সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামানের মদদ রয়েছে এমন অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার সাড়াঘাটের ক্যানেলপাড়া এলাকায় পদ্মার নৌ-চ্যানেলের খাজনা আদায়ের দ্বন্দ্বে ইজারাদার ও এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসানের লোকজনের উপর অপর পক্ষ গ্রুপঅন সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী খান্দকার সোহেল গ্রুপের একটি সন্ত্রাসী বাহিনী অতর্কিত গুলিবর্ষণ করে। এতে স্থানীয় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মহাখালী বক্ষব্যাধী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে এমন গোলাগুলির ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে, যে কারণে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে অঝোরে কেঁদে কেঁদে বিলাপ করছিলেন গুলিবিদ্ধ দুই যুবকের পরিবার ও স্বজনরা।মানববন্ধনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ সজিবের দাদী মোছাঃ রিজিয়া খাতুন কেঁদে কেঁদে বলছিলেন, ‘তাগো গুলি লাইগ্গা আমার নাতি হাসপাতালে ভর্তি। কি দোষ করছিলাম আমরা, কির লাইগ্গা হেগো পাড়ায় আইয়া বাড়ি করছিল্যাম। গরিবদের উপর তাগো এত অত্যাচার কির লাইগ্গা? আমার নাতিডার উপর গুলি করবার বিচাই চামু কার কাছে?’বুকে গুলি লাগা যুবক নিজামের মা কান্না করে বলেন, ‘আমার ছেলে তো তাদের কোন ক্ষতি করে নাই। তবে তারা কেন গুলি করলো? আমরা সাধারণ মানুষ, আমাদের উপর এত নির্যাতন কেন? এ ঘটনার বিচাই দাবি করছি প্রশাসনের কাছে।’মানববন্ধনে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ‘শুধুমাত্র প্রশাসনের অবহেলা আর ব্যর্থতার কারণে এ ঘটনা ঘটেছে। এ দায় প্রশাসন কোনভাবেই এড়াতে পারেনা। নতুন ইউএনও মনিরুজ্জামান কুষ্টিয়ার বাসিন্দা বলে হয়তো তাদের পক্ষে কাজ করছে। আমরা তার অপসারণ দাবি করছি এবং জনগণের পক্ষে কাজ করার মত একজন চাই।’এসব ব্যাপারে নবাগত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, ‘তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একদমই নতুন, ঠিকমত কোন বিষয়ই এখনও জেনে-বুঝে উঠতে পারি নাই। তবে শুনছি পদ্মার নদীর অভ্যন্তরে একটি গ্রুপ রয়েছে যারা বালুমহল দখলে নিতে এসব ঘটনা ঘটাচ্ছে। আমি ইতিমধ্যে নৌ-পুলিশসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।’ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে নদী এলাকায় আমাদের একটি টহল টিম রয়েছে। আশা করছি এ ধরনের আর কোন ঘটনা ঘটবেনা।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা
পাকুন্দিয়ায় ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুকের ওপর সন্ত্রাসী Read more

শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? জানে না শ্রমিকরা
শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? জানে না শ্রমিকরা

'মে দিবস' আসলেই দিবসটিকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার প্রায় অর্ধশতাধিকের উপরে শ্রমিক সংগঠনগুলো দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা Read more

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল
অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সব প্রকার ইন্টারনেট গেটওয়ে, লিংক, অ্যাপ্লিকেশন এবং বিজ্ঞাপন গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিগোলাইভ, টিকটক, লাইকি, Read more

ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি
ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি
শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন