ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএনসিসি ৯ নং ওয়ার্ডের দারুস সালাম থানার পাশে একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, ছাত্রদলকে ভবিষ্যতের জন্য, সুন্দর, পরিপাটি ও সুশৃঙ্খল রাজনীতির ধারায় এগিয়ে নিতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীদের সততা, ত্যাগ ও সংগ্রামের চেতনা নিয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে শীর্ষ মহল থেকে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলার বিকল্প নেই। আমরা চাই ছাত্রদল হোক শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব। ব্যক্তিস্বার্থ নয়, সংগঠনের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, ‘বর্তমান প্রজন্মের ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য ইতিবাচক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার পরিবেশ তৈরি করতে হবে।’তিনি বলেন, আশা করি খুব শীঘ্রই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল স্বপ্ন ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। তার হাত ধরেই আগামীর সুন্দর ও শান্তিপ্রিয় বাংলাদেশ গড়ে উঠবে।কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও অপকর্ম থেকে সংগঠনের নেতাকর্মীদের বিরত থাকতে হবে। এ লক্ষ্যে তার হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে অবশ্যই জনগণের আস্থা অর্জনের জন্য স্বচ্ছ, সৎ ও ইতিবাচক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে হবে।দারুস সালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপুর সভাপতিত্বে, সদস্য সচিব ওমর নাইম ও জিহাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ, সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস ও সিনিয়র যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ।অনুষ্ঠানে অতিথি হিসেবে দারুস সালাম থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, সহ-দপ্তর সম্পাদক কাজী কাওসারসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠন পুনর্গঠন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে
বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের ৫টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ রবিবার (১৮ মে) Read more

বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে ধানের ক্ষেত থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) Read more

যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’
যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সিটি কাউন্সিলে একটি সড়কের নামকরণ করা Read more

কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।শনিবার Read more

শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন