মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে জেলার শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এই ঘটনা ঘটে।আহতদের বেশির ভাগই উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তারা জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। পরে তারা শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৫ জনকে। আহতরা বলেন, তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদের (বর্তমানে পৌরসভা) চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়।এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।ওই এলাকায় আমাদের টিম রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি
ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে Read more

বগুড়ায় নুর আলম হত্যা মামলার আসামি নাদিম অস্ত্রসহ গ্রেপ্তার
বগুড়ায় নুর আলম হত্যা মামলার আসামি নাদিম অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়ায় নুর আলম হত্যা মামলার অন্যতম আসামি নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে শহরের বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার Read more

 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার  
 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার
 

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (২৩) রাতে টঙ্গী Read more

স্কুলে ভর্তিতে লটারি শুরু, ফল জানা যাবে যেভাবে
স্কুলে ভর্তিতে লটারি শুরু, ফল জানা যাবে যেভাবে

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি চলছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার পর Read more

ইরান আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: আব্বাস আরাঘচি
ইরান আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি মার্কিন হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন