রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। সোমবার (১৬ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এর আগে, রবিবার (১৫ জুন) রাতে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছিল, আজ সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে আসবে।পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেরিনড্রাইভের টেকনাফ অংশে ৬ ‘সম্রাটের’ রাজত্ব
মেরিনড্রাইভের টেকনাফ অংশে ৬ ‘সম্রাটের’ রাজত্ব

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দিনভর থাকে পর্যটকের পদচারণায়, আর রাত নামলেই তা পরিণত হয় ছয়জন ইয়াবা সম্রাটের ‘নিরাপদ করিডোরে’। টেকনাফ Read more

ইসরাইলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরাইলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরাইলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আইএএফের ছোড়া ড্রোনের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত Read more

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক Read more

হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) Read more

পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। তারা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন