ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও গাড়িকাণ্ডে নাম আসায় তাকে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে এসেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে।সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭ এর বিধি ১১ অনুযায়ী রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।উল্লেখ্য, ঢাকার সিএমএম থাকাকালীন রেজাউল করিম চৌধুরীর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার
ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে Read more

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি সোনবাহিনীর আরও ২ সেনা নিহত হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত Read more

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার (০৫ Read more

নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই Read more

মেট্রোরেল চলাচল স্বাভাবিক
মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রোরেল।মঙ্গলবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন