বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, শনিবার সকালে একটি বন্যহাতি নিহত আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা পেছনে যান। এ সময় আশপাশে কুকুরের ডাকাডাকিতে বন্যহাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে উঠে। মুহূর্তের মধ্যেই ছালামের ওপর তেড়ে এসে তাকে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বাইশারী ইউপির ৬নম্বর ওয়ার্ডে সদস্য উবাচিং মার্মা জানান, বন্যহাতির আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবসীদের নিয়ে বন্যহাতিটি যেন আর ক্ষতি করতে না পারে তাড়ানোর ব্যবস্থা করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নুরুল আজিম, রুবি আক্তার ও আনোয়ারা বেগম জানান, হাতির আক্রমণে মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। নিহত আবদুস ছালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেশায় টিউবওয়েল মিস্ত্রি। ছালাম দিন এনে দিন খাওয়া মানুষ ছিলেন। তার তিনটি ছোট সন্তান রয়েছে। তার পিতা আবদুর সাত্তার শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় পরিবারটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় বলে জানান তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’বাইশারীর সাংঙ্গু রেঞ্জ কর্মকর্তা নুর হোসেন জানান, বন্যহাতির আক্রমণের একজন নিহত হওয়ার বিষয়টি বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষেকে অবহিত করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’
‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বাংলাদেশের সঙ্গে ৪ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন Read more

জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে Read more

স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন