কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার লক্ষ্মণপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে যান সেলিম মিয়া। এসময় এলাকাবাসী তাকে ধাওয়া দিলে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পুকুরে লাফ দেন তিনি। মঙ্গলবার সকালে (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ক্ষ্মণপুর গ্রামের চৌধুরীবাড়ির পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।সেলিম গাইবান্ধা জেলার সদর থানার খাসরা চাঁন্দের ভিটা গ্রামের মাহতাবের ছেলে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে বিয়ে করেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। কাজের সুবাদে সে দীর্ঘদিন থেকে ভাউপুরেই থাকেন বলে জানান গেছে। ফায়ার সার্ভিস লিডার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছে। কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানা থাকার কারণে আমাদের চার্জ করা সম্ভব হয়নি। আজকে ১৬ ডিসেম্বরের কুচকাওয়াজ ছিল।মাঠ থেকে কুচকাওয়াজ শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে তল্লাশি শুরু করি। স্থানীয় লোকজনের সহায়তায় ও আমাদের টিম মিলে কচুরিপানা পরিষ্কারের এক পর্যায়ে পুকুরের মাঝামাঝি অবস্থানে তার মৃতদেহ খুঁজে পাই।’সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রবাসী রুবেলের স্ত্রী শিল্পী আক্তার আমার স্বামীকে ডেকে এনে মেরে ফেলেছে।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী শিল্পীর সাথে দেখা করতে আসেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে।সেলিম গণপিটুনি থেকে বাঁচতে পার্শ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে আবারও ফায়ার সার্ভিসের টিম ও এলাকাবাসী পুকুরে তল্লাশি শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে মাঝামাঝি অবস্থানে তার মৃতদেহ খুঁজে পায়। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।মঙ্গলবার রাত ৯ টায় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম মুঠোফোনে বলেন, ‘পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাকে ধাওয়া করা হয়েছে। আমরা তদন্তে স্বার্থে প্রবাসীর স্ত্রী শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। এই বিষয়ে মামলা হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সঙ্গে একইদিনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল Read more

বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন

বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। এই বার্গারের একটির দাম ১১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ Read more

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন