যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগিদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। বিভিন্ন বয়সের দৌড়বিদরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।ম্যারাথনে অংশগ্রহণের বিষয়টি আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করেন।পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগ সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।রোববার (১৩ Read more

সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা
কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের কালিয়াকৈরের আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় (১২) বছরের শিশু ধর্ষণের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।উপজেলার আন্দারমানি এলাকায় নওশের আলীর বিরুদ্ধে Read more

কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া

আবহমান গ্রাম বাঙলার কৃষকরা ক্ষেতের ফসল পাখি, ইঁদুরসহ ফসলখেকো প্রাণীর উপদ্রব থেকে রক্ষার কৌশল হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহার করছেন এখনো। গ্রামীণ Read more

মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন