ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো ছাত্র-জনতা অবস্থান নেয়।এ দিন বিকালে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর।ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করবো।’বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যের বার্তা বিএনপি নেতাদের
সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যের বার্তা বিএনপি নেতাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দলীয় Read more

ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা ও ফাঁকা গুলিতে আতঙ্ক
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা ও ফাঁকা গুলিতে আতঙ্ক

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে Read more

চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার Read more

সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন