যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।রবিবার (১৫ জুন) ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে এ কথা বলেন তিনি।রিজওয়ানা হাসান বলেন, যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। এসময় উপস্থিত ছিলেন আরও তিন উপদেষ্টা।এ সময়ে সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এবার ঈদের আগে দুইদিন ছুটি এবং ফিটনেস বিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। এ বছর রাজনৈতিক কোরবানি হয়নি, তাই ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের Read more

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) Read more

‘আমি নোবেল না পেলে সেটা হবে আমেরিকার জন্য অপমান’
‘আমি নোবেল না পেলে সেটা হবে আমেরিকার জন্য অপমান’

নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন