নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছেন সেবাদাতারা।সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য একটি গাইড লাইনের খসড়া করেছে। এ নিয়ে আপত্তি তুলেছে আইএসপিএবি।নতুন গাইডলাইনে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ ছাড়া এফটিএসপি অপারেটরদের ক্রয়মূল্য ১৪ শতাংশ বাড়বে।আজ সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানান, দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।তিনি আরো বলেন, টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে। তাই নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।আইএসপিএবির সভাপতি বলেন, টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার তার উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছে এবং জনগণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে।আমিনুল হাকিম বিদ্যমান নীতির সঙ্গে প্রস্তাবিত নীতির তুলনামূলক উপস্থাপনা তুলে ধরে বলেন, বিদ্যমান নীতিতে সরকার এই খাত রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং ভ্যাটসহ ২১ দশমিক ৪৫ শতাংশ পায় কিন্তু নতুন নীততে তা ৪০ দশমিক ২৫ শতাংশ হবে। সরকারি নীতিতে শহর ও গ্রামে বৈষম্য বাড়বে।বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসা সরকার বৈষম্য উপহার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার একদিকে ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, অন্যদিকে নিজেরা দাম বাড়াচ্ছে। তিনি আরও বলেন, স্টারলিংকের জন্য সরকার লাইসেন্স ফি ধরেছে ১০ হাজার ডলার অর্থাৎ ১২ লাখ টাকা। কিন্তু দেশের আইএসপিদের জন্য তা ২৫ লাখ টাকা ধরা হয়েছে। তাঁর প্রশ্ন, স্টারলিংককে এত সুবিধা দেওয়ার কারণ কি?আইএসপিএবি বলেছে, প্রস্তাবিত খসড়া গাইডলাইনে মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস একসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে। যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য চরম অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। এ ছাড়া বড় প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই Read more

যে লক্ষণগুলো দেখে বুঝবেন থাইরয়েড ক্যান্সার
যে লক্ষণগুলো দেখে বুঝবেন থাইরয়েড ক্যান্সার

গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস। থাইরয়েড একটি ছোট গ্রন্থি, যা শরীরের বিপাক, ওজন, হৃদস্পন্দন Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত Read more

পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ
পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার ও ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের Read more

সৌদিতে অবৈধভাবে সমুদ্রে মাছ ধরার অপরাধে বাংলাদেশি গ্রেফতার
সৌদিতে অবৈধভাবে সমুদ্রে মাছ ধরার অপরাধে বাংলাদেশি গ্রেফতার

সৌদিআরবের আসির অঞ্চলের আল-কাহমাহের এলাকার সমুদ্রে কোনো অনুমতি ছাড়াই মাছ ধরার মাধ্যমে সৌদির সামুদ্রিক সুরক্ষা বিধিমালা লঙ্ঘনের জন্য এক বাংলাদেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন