ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এ হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। এতে এখন পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে, আহত প্রায় ২ শতাধিক।শনিবার (১৪ জুন) দিবাগত রাতে রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে একের পর এক ইরানি মিসাইল। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে।রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায়। ইরানি মিসাইল হামলায় হাইফার পূর্বে তামরা শহরের একটি জ্বালানিকেন্দ্রে আগুন ধরে যায়।মূলত এদিন রাতে ইসরায়েলের বিভিন্ন জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র। ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই। এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে ৩ ইসরায়েলির।ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো ইরান। কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুদ কেন্দ্রের। এই মজুতকেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় রাজধানী তেহরানে। এর পাশাপাশি হামলার শিকার হয় ইরানের প্রতিরক্ষা দফতরও।এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান পর্যন্ত পৌছানোর পথ আমরা পেয়ে গেছি। আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করবো। ইরানের পরিকল্পনা ২০ হাজার মিসাইল তৈরী করা। সেই সাথে পারমাণবিক অস্ত্রও। কিন্তু আমরা সেটি হতে দেবো না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎
পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎

‎বাগেরহাট ও রামপাল উপজেলায় তীব্র পানিসংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং সরকারি খাল ও খাস পুকুর দখলের ফলে কৃষি, পরিবেশ ও জনজীবন Read more

বরিশালে স্বামী হত্যাসহ ১০ মামলার আসামী মহিলা আ‘লীগ নেত্রী গ্রেপ্তার
বরিশালে স্বামী হত্যাসহ ১০ মামলার আসামী মহিলা আ‘লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে Read more

ওবায়দুল কাদেরের ভাগ্নে হায়দার রতন গ্রেফতার
ওবায়দুল কাদেরের ভাগ্নে হায়দার রতন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে দুটি হত্যা মামলার আসামি আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা Read more

মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

তথ্য প্রযুক্তির এই যুগে যেকোনো সময় একে অপরের সঙ্গে যোগাযোগ ও কথা বলা একেবারে সহজ। এর অন্যতম মাধ্যম হলো মেসেঞ্জার, Read more

ট্রান্সফরমার বিকল: ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতকানিয়া
ট্রান্সফরমার বিকল: ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতকানিয়া

৩৩/১১ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর থেকে ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কয়েক Read more

‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন