ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।এর আগে, ২০১০ সালে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের নামে মামলাটি করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় একটি সিমেন্ট ও মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি Read more

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখ পশু
সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখ পশু

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ৯০৪টি কোরবানির উপযোগী গবাদিপশু। দিনরাত পরিশ্রম Read more

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৫) কে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।রবিবার (০৬ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন