পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।হরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পঞ্চগড় জেলা কমিটির সভাপতি এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল এবং বাপা’র সদস্য ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক মেম্বার সহিদুল ইসলাম সহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠার পটভূমি, বর্তমান কার্যক্রমসহ ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বাপা’র কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে দেবীগঞ্জে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ।এরপর বাপা জেলা কমিটির সভাপতি এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়েরের অনুমতিক্রমে উপস্থিত অতিথিবৃন্দের পারস্পরিক আলোচনা ও কণ্ঠ ভোটের মাধ্যমে হরিশ চন্দ্র রায়কে সভাপতি, নাজমুস সাকিব মুনকে সাধারণ সম্পাদক ও অখিল বন্ধু রায়কে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি মো: রুহুল আমিন ও অ্যাডভোকেট রতন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার ও ওয়াসিম আকরাম, কার্যকরী কমিটির সদস্য অবিনাশ রায়, বিমল কুমার রায়, হাসান রায়হান, ওয়াসিস আলম, সিরাতুল মোস্তাকিম ও সজীব উদ্দীন।প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়ের বলেন, আমাদের দেশে পরিবেশ বিরোধী অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসকল পরিবেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধে বাপা’র প্রতিটি ইউনিট একযোগে কাজ করছে। তিনি পরিবেশ বান্ধব সকল ধরনের কর্মকাণ্ডে দেবীগঞ্জ উপজেলা কমিটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক চিলতে শুকনো জায়গা নেই, চারিদিকে জল থৈ থৈ
এক চিলতে শুকনো জায়গা নেই, চারিদিকে জল থৈ থৈ

চারিদিকে শুধু পানি আর পানি। ডুবে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ, সবজি ক্ষেত। বর্ষার পানিতে চতুর্দিক শুধু থৈ থৈ করছে। এক Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার
আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার পর অভ্যন্তরীণ Read more

ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের Read more

মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড
মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড

গত এক দশকে সৌদিতে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ জানিয়েছে।দ্য Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন