ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক।গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। প্রায় ৬ মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে লিবিয়া যান জীবন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্নেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি। জীবনের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা-বাবা। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।এলাকাবাসী বলেন, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন। নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবি জানান তারা।এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালালের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে Read more

আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা
আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ Read more

বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি
কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর Read more

কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়

পটুয়াখালীর কুয়াকাটায় চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে গাছ নির্বিচারে কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। দিনে-রাতে প্রকাশ্যে প্রকৃতির দেয়ালখ্যাত বনের গাছ কেটে Read more

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফের রিমান্ডে
সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফের রিমান্ডে

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন